ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৮:৫৪ পিএম

বগুড়ার মোকামতলায় প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক সমাজ নামে পৃথক দুটি কমিটি গঠন

বগুড়ার মোকামতলায় প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক সমাজ নামে পৃথক দুটি কমিটি গঠন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ নামে সংগঠন তৈরি হয়েছে। ওই সংগঠনের মোকামতলা উপজেলা পৃথক দুটি কমিট গঠন করা হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) মোকামতলা প্রাথমিক বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক জিন্নাতুল ইসলাম। এতে অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাসেল কবির, প্রধান অতিথি ছিলেন মোকামতলা উপজেলা বিএনপি আহবায়ক মাহমুদ হোসেন তৌফিক, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক নূরে আলম মামুন তালুকদার, সদস্য সচিব রোকন উদ দৌল্লা রুবেল।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আবু বক্কর সিদ্দিককে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অপরদিকে একই সংগঠনের উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত বুধবার ওই স্কুল হল রুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকরীর শিক্ষক বকুল কুমার।

আরও পড়ুন

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তায়েজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. জেহেদী হাসানকে সভাপতি এবং সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সহকারী শিক্ষক সমাজ উপজেলা কমিটি গঠন করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ জানান সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ নামে বাংলাদেশের পৃথক দুটি সংগঠন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মোকামতলায় প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক সমাজ নামে পৃথক দুটি কমিটি গঠন

১

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

বগুড়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২৭ জনকে নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আবেদন ফি ১০০ টাকা

৪

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে

৫

বিশ্ব নদী দিবসে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

৬