ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৮:৩০ পিএম

বিশ্ব নদী দিবসে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্ব নদী দিবসে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

নদী রক্ষায় সচেতনতা বাড়তে বগুড়ায় বিশ্ব নদী দিবসে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। নদী দখল প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ, দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন। বগুড়া কারাগারের সীমানা প্রাচীর অংশ ভেঙে করতোয়া নদীর তীরবর্তী ওয়াকওয়ে প্রশস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।

আজ শনিবার (১০ অক্টোবর) শহরের এসপি ব্রিজ এলাকার ডিসি পার্ক নদীপাড়ে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখা। সভাপতিত্ব করেন করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকত। নদীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মাণ করা ওয়াকওয়ে তুলনামূলক প্রশস্ত হলেও জেলখানা এলাকায় এসে সংকীর্ণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবেশবাদী নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন-পরিবেশ আন্দোলন’র (বাপা) বগুড়ার উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ারুল করিম দুলাল, সিনিয়র সহসভাপতি এড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, রফিকুল ইসলাম, মোতাছিম বিল্লাহ শিমুল, এড. আজাদ তালুকদার, মো. ফজলুল হক।

আরও পড়ুন

মানববন্ধনে অংশ নেন উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, ফজলুল হক বাবলু, জাকিয়া সুলতানা, আস্তারী রহমান, আহসান হাবিব তালুকদার রঞ্জু, জাহেদুর রহমান, শাহ সাব্বির রহমান, লায়ন আতিকুর রহমান মিঠু, আহমেদ কবির মিন্টু, শাহান বারী, তাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, অধ্যাপক মোজাফফর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব নদী দিবসে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

১

ছেড়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে

২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

৩

বগুড়ার শহীদ জোব্বার ক্লাবের জায়গায় শিশু পার্ক নির্মাণ ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি

৪

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে নগদ, কর্মস্থল ঢাকা

৫

২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: মীর শাহে আলম

৬