ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০৫ পিএম

মোদির পতন দেখার অপেক্ষায় আছি : আসিফ নজরুল

মোদির পতন দেখার অপেক্ষায় আছি : আসিফ নজরুল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মোদির পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তিনি।

আজ শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’ মোদির পতন হলে ভারতের পরিস্থিতি কীভাবে বদলাতে পারে, সে বিষয়ে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই।’ তার মতে, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও বাধার মুখে পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র কমবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশের মানুষের ওপর মোদি ও তার রাজনীতির প্রভাবের প্রসঙ্গও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি লেখেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।’ পোস্টের শেষাংশে নিজের অবস্থান তুলে ধরে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদির পতন দেখার অপেক্ষায় আছি : আসিফ নজরুল

১

চাঁদপুরে ২৩২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় বিশেষ নজর

২

মমতা ব্যানার্জীকেও আটক করল দিল্লি পুলিশ

৩

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল

৪

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

৫

মিছিল থেকে আটক নেহা বোরা

৬