ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৩:৩৮ পিএম

রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ

রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ

বিশেষ অভিযান শেষে ফেরার পথে পুলিশ পরিদর্শকের ওপর ছিনতাইকারীদের হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার আশঙ্কায় বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলার বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বিবেচনায় নিয়ে অভিযানে কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় রাতে কোনো পুলিশ সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনাটির অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপারেশন, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ পরিদর্শক। জেলার সংশ্লিষ্ট থানা ও দপ্তরগুলোকেও এ নির্দেশনার আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এক পুলিশ পরিদর্শক। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ

১

বিক্ষোভে যাওয়ার পথে আটক তুষার গান্ধী

২

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি উচ্চশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার মতো দক্ষ কর্মী তৈরির আহ্বান জানিয়েছন।

৩

হঠাৎ স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

৪

‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

৫

১২ অক্টোবর শুরু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

৬