ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ১০:০৬ পিএম

বগুড়া মহানগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বগুড়া মহানগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আজ শুক্রবার (৯ অক্টোবর) বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ২ ও ৫নং জোন আয়োজিত কর্মী শিক্ষা শিবির জোন পরিচালক অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আব্দুস সালাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জয়পুরহাট জেলা আমীর ডা. ফজলুর রহমান সাঈদ এমপি, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা হেদাইতুল ইসলাম, কারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি বলেন, কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ইসলাম কায়েমের আন্দোলনকে আরো জোরদার করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে।

আরও পড়ুন

ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য এমন একদল ত্যাগী ও আদর্শবান কর্মী প্রয়োজন, যারা নিজেদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে গড়ে তুলবেন এবং দ্বীন প্রতিষ্ঠার এই মহান কাজে জান ও মাল দিয়ে আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১

নাটোরের লালপুরের পদ্মার চরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

২

দিনাজপুরের ফুলবাড়িতে গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

৩

বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভায় ইশরাক হোসেন

৪

গণতন্ত্র ধরে রাখতে আন্দোলনে অংশগ্রহণকারীদের কাজে ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে : ইকবাল হাসান মাহমুদ

৫

ডেঙ্গু: অক্টোবরের ৯ দিনেই ৫০ মৃত্যু

৬