৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের গুগল ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যারা আগে নির্ধারিত গুগল ফরম পূরণ করেননি, তাদের আগামী ১২ অক্টোবরের মধ্যে দাখিল না করার কারণ উল্লেখ করে ফরমটি পূরণ করে জমা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত গুগল ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা এখনো গুগল ফরম পূরণ করেননি, তাদেরকে মৌখিক পরীক্ষার সময় নির্দেশনা অনুযায়ী ফর্মটি দাখিল না করার কারণসহ আবশ্যিকভাবে নিম্নের গুগল ফরমটি পূরণ করে আগামী ১২ অক্টোবরের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুনগুগল ফরম লিংক: https://forms.gle/cTRtDrBQqzDctap98
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791472615.jpg)
_medium_1791468785.jpg)

_medium_1791467791.jpg)
_medium_1791467302.jpg)

