ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৬:২৪ পিএম

নেত্রকোনার মদনে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মদন পৌরসভার বৈশ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে মদন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মিজানুর রহমান মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে। তার বাবা জানান, মিজানুর মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। কোনো দিন বাড়িতে না ফিরলেও অনেক সময় বিষয়টি নিয়ে খোঁজ করা হতো না। বৃহস্পতিবার পাশের পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন

রোকন মিয়া জানান, এ ঘটনায় কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার মদনে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

১

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

২

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

৩

সুমীর লেখা গান আগুন ও প্রিয়াংকা’র কন্ঠে

৪

বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাসহ আটক ৪

৫

হিজাব নিয়ে ঢাবি শিক্ষকের কটূক্তির প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্রীসংস্থার মানববন্ধন

৬