ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৬:০৯ পিএম

সুমীর লেখা গান আগুন ও প্রিয়াংকা’র কন্ঠে

সুমীর লেখা গান আগুন ও প্রিয়াংকা’র কন্ঠে

বিনোদন ডেস্ক ঃ সুমী শারমীন একজন গায়ক এবং গীতিকার। তিনি নিজে যেমন নিজের লেখা অনেক গানে কন্ঠ দিয়েছেন। আবার তার লেখা গানও গেয়েছেন বাংলাদেশের অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সেই ধারাবাহিকতায় এবার সুমী শারমীনের লেখা দুটি ভিন্ন গানে কন্ঠ দিয়েছেন নব্বই দশক থেকে শুরু আজকের প্রজন্ম পর্যন্ত শ্রোতাপ্রিয়তায় থাকা সঙ্গীতশিল্পী আগুন ও এই প্রজন্মের শ্রোতা প্রিয় মিষ্টি কন্ঠের সঙ্গীতশিল্পী প্রিয়াংকা বিশ্বাস।

গত ৬ অক্টোবর বাংলাদেশ বেতারে এই গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গান দুটির সুরকার রুমন হায়াত। সুমী শারমীন বলেন,‘ শ্রদ্ধেয় আগুন ভাই আমাদের কৈশোরের ভীষণ ভালোলাগার ভালোবাসার একজন শিল্পী। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য প্রিয় এই শিল্পী আমার লেখা একটি গানে কন্ঠ দিয়েছেন এটা যেন আমার জন্য সত্যিই এক পরম প্রাপ্তি। যদিও এর আগে অনেক স্বনামধন্য সঙ্গীতশিল্পী আমার লেখা গান গেয়েছেন। তারপরও আগুন ভাইয়ের কন্ঠে আমার গান যেন আমার গীতিকবিতা আরো স্বার্থক হয়ে উঠলো। আগুন ভাই এখনো কী দারুণ গান আমি মুগ্ধ হয়ে তার কন্ঠে আমার গান শুনছিলাম। সঙ্গে এই গানে আরো কন্ঠ দিয়েছেন ভীষণ সুরেলা শিল্পী প্রিয়াংকা বিশ্বাস। আগুন ভাই ও প্রিয়াংকার কন্ঠে আমার লেখা গান সত্যিই এক অণ্যরকম ভালোলাগার আবেগ। এই আবেগ এই ভালোলাগা ব্যাখা করার নয়। আশা করছি গানটি প্রচারে এলে শ্রোতাদের ভালোলাগবে।’

আরও পড়ুন

আগুন বলেন,‘ গানের কথা আমার কাছে ভীষণ ভালোলেগেছে, সেইসাথে গানের সুর। আর বাংলাদেশ বেতারতো আসলে আমাদের আবেগের জায়গা, এখানে গান গাইতে আসলে কতো কতো স্মৃতি মনে পড়ে যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুমীর লেখা গান আগুন ও প্রিয়াংকা’র কন্ঠে

১

বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাসহ আটক ৪

২

হিজাব নিয়ে ঢাবি শিক্ষকের কটূক্তির প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্রীসংস্থার মানববন্ধন

৩

নৃত্য পরিচালক সমিতি’র অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত নূতন

৪

চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

৫

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

৬