ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৫:৩৭ পিএম

হাম : ৪ শিশুর মৃত্যু

সংগৃহীত,হাম : ৪ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৮ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্ত‌রের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৪০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। মোট ১ হাজার ৪২৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন হাসপাতাল ছেড়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ জনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম : ৪ শিশুর মৃত্যু

১

নীলের মায়ায় জয়া আহসান, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

৩

আমার বউ আমাকে ‘স্যার’ বলে ডাকে: ট্রাম্প

৪

দেড় বছর পর ফের বিয়ের সাজে মেহজাবীন, নেপথ্যে অন্য গল্প

৫

ঢাবিতে মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রূপের সংঘর্ষ: আহত ৪

৬