ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৪:৪৭ পিএম

রমজান সামনে রেখে পাইপলাইনে পর্যাপ্ত ভোগ্যপণ্য রয়েছে : বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত,রমজান সামনে রেখে পাইপলাইনে পর্যাপ্ত ভোগ্যপণ্য রয়েছে : বাণিজ্যমন্ত্রী

রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।

সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুন

এসময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম পর্যবেক্ষণে চেম্বার নিয়মিত আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা প্রতি ১৫ দিন পরপর আপনাদের সঙ্গে বসব। কে কী আমদানি করছে, তা আমরা জানি, কারণ আমরা উন্মুক্ত বাজারে রয়েছি। কোনো পণ্যের সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় আমরা ব্যবস্থা নেব।

ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন তেল, পাম তেল ও চিনি সরবরাহে ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান চেম্বার সভাপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান সামনে রেখে পাইপলাইনে পর্যাপ্ত ভোগ্যপণ্য রয়েছে : বাণিজ্যমন্ত্রী

১

বাসরঘরে নববধূকে নিয়ে ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল বরের

২

দুই ট্রাকের ফাঁকে চাপা পড়ে প্রাণ গেল কেসিসির চালকের

৩

কাতারের উপকূলে জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

৪

গাবাইবান্ধার গোবিন্দগঞ্জ অভিযানের খবরে তালা ঝুলিয়ে লাপাত্তা ক্লিনিক মালিক

৫

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৬