শিক্ষক-কর্মচারী নেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ১১ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১০ অক্টোবর ২০২৬ তারিখ, ৩১ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এক নজরে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১০ অক্টোবর ২০২৬ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ
- কর্মস্থল: ঢাকা (মিরপুর)
- বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আরও পড়ুনআবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১-৪ নং পদের জন্য ৭০০ টাকা, ৫-৭ নং পদের জন্য ২০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।
মন্তব্য করুন








