ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৮:২৩ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে বাস-ট্রাক সংঘর্ষ অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

জয়পুরহাটের আক্কেলপুরে বাস-ট্রাক সংঘর্ষ অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কে বাস ট্রাকের মুখামুখি সংঘর্ষ হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে আক্কেলপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসের সাথে পৌর সভার মডেল মসজিদের কাছে বগুড়ার দিক থেকে আসা  একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

রাস্তার পাশে খালের ঠিক এক ফুট দুরত্বে বাসের ড্রাইভার মাসুদ গাড়িটিকে নিয়ন্ত্রণে নিয়ে দাঁড়িয়ে যায়। ফলে কোন যাত্রী হতাহত হয়নি। কিন্তু ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। ট্রাকের ড্রাইভার মেহেদী বলেন ‘বগুড়া থেকে নওগাঁর মাতাজি হাটে গরু কেনার জন্য যাচ্ছিলাম।

আরও পড়ুন

আমার ট্রাকটির গতি বেশি হওয়াই বাসের সাথে ধাক্কা লাগে। বাসের অল্প ক্ষতি হলেও ট্রাকটির বেশি ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর উভয় পাশের রাস্তায় যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকটি সরিয়ে নেয়। এক ঘণ্টা পর ওই রাস্তায় পুনরায় আবার যানবাহন চলাচল শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে বাস-ট্রাক সংঘর্ষ অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

১

বগুড়ার ‘শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ১ লাখ টাকা জরিমানা

২

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৮০ হাজার টাকা জরিমানা

৩

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

৪

ডেকো ফুডসে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদনের ‍সুযোগ

৫

তিন বছর পর ১০ অক্টোবর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি

৬