ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৪:০৯ পিএম

ফেনীতে ভারতীয় শাড়ি, কাভার্ড ভ্যান-মোটরসাইকেল আটক

ফেনীতে ভারতীয় শাড়ি, কাভার্ড ভ্যান-মোটরসাইকেল আটক

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। আটক পণ্যের সর্বমোট মূল্য ৮১ লাখ ৯০ হাজার টাকা।

আজ বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে ফেনী সদর উপজেলার গীতাবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ভারতীয় শাড়ি, কাভার্ড ভ্যান-মোটরসাইকেল আটক

১

আন্তর্জাতিক শ্রমবাজারে সুযোগ কাজে লাগাতে নার্সদের ভাষাগত দক্ষতা বাড়ানোর আহ্বান

২

মৌলভীবাজারে এনসিপির দুই নেতা বহিষ্কার

৩

ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতিতে পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি

৪

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৫

মেয়ের জীবন বাঁচাতে লিভার দিতে চান মা, প্রয়োজন ৬০ লাখ টাকা

৬