ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৪:০২ পিএম

মৌলভীবাজারে এনসিপির দুই নেতা বহিষ্কার

মৌলভীবাজারে এনসিপির দুই নেতা বহিষ্কার

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। 

অপর এক বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হল। একই সঙ্গে দলের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। 

আরও পড়ুন

উভয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে এনসিপির দুই নেতা বহিষ্কার

১

ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতিতে পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি

২

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

মেয়ের জীবন বাঁচাতে লিভার দিতে চান মা, প্রয়োজন ৬০ লাখ টাকা

৪

জাপানের ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা

৫

কবর থেকে তোলা হলো গণপিটুনিতে নিহত চিত্রনায়ক শান্ত খান ও তার বাবার মরদেহ

৬