ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৯ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৩ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৫ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুড়ি, ১টি স্টিলের কাটার, ২৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য, অস্ত্র ও আলামত উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

১

বিদায়ী ম্যাচে মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি

২

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন

৩

গোল-অ্যাসিস্টে মহাকাব্যের শেষ পৃষ্ঠা লিখে মেসির বিদায়

৪

মেসির বিদায়ী ম্যাচে নেইমারের আবেগঘন বার্তা

৫

১০মিনিটে খেলা থামিয়ে মেসিকে দেওয়া হলো বিশেষ সম্মান

৬