ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৫:৫৩ পিএম

আল্লাহর দেওয়া গায়ের রং পরিবর্তন করতে চাওয়া কি পাপ?

আল্লাহর দেওয়া গায়ের রং পরিবর্তন করতে চাওয়া কি পাপ?

প্রশ্ন: কারও গায়ের রং যদি অনেক কালো হয়, সে যদি গায়ের রং ফর্সা করার ক্রিম ব্যবহার করে নিজের গায়ের রং পরিবর্তন করে শ্যামলা বা উজ্জ্বল করতে চায়, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা কি গুনাহের কাজ হবে? আল্লাহর দেওয়া গায়ের রং পরিবর্তন করতে চাওয়া কি ইসলামে জায়েজ?
 
উত্তর: কালো বর্ণের কেউ নিজের গায়ের রং শ্যামলা বা উজ্জ্বল করার উদ্দেশ্যে গায়ের রং ফর্সা করার ক্রিম ব্যবহার করতে পারবে যদি ওই ক্রিমে শরীরের জন্য ক্ষতিকর কোনো উপাদান না থাকে।
 
গায়ের রং কালো হওয়ার কারণে আল্লাহ তাআলার ফয়সালার প্রতি কোনো ধরনের অসন্তুষ্টি বা অকৃতজ্ঞতা প্রকাশ করা জায়েজ নয়। কিন্তু জায়েজ পন্থায় সাজগোজ করে সুন্দর হওয়ার চেষ্টা করা জায়েজ। ক্ষতিকর নয় এমন মেডিসিন ব্যবহার করে গায়ের রং শ্যামলা বা উজ্জ্বল করার চেষ্টা করাও জায়েজ।
 
নারীদের যে কোনো ধরনের সাজগোজের ক্ষেত্রে ইসলামের কয়েকটি মৌলিক নীতি মনে রাখা আবশ্যক:

১. অমুসলিম কিংবা প্রকাশ্য পাপাচারে লিপ্ত নারীদের অনুকরণ বা তাদের ফ্যাশনকে আদর্শ বানিয়ে সাজসজ্জা করা জায়েজ নয়।

২. মেকআপ বা প্রসাধনীতে এমন কোনো ক্ষতিকর উপাদান থাকা যাবে না যা ত্বকের বা শরীরের অপূরণীয় ক্ষতিসাধন করে; কারণ আমাদের শরীর আমাদের নিজস্ব সম্পত্তি নয়, আল্লাহর আমানত।

৩. অতিরিক্ত রূপচর্চা পরিহার করতে হবে। মাত্রাতিরিক্ত সাজসজ্জা একদিকে যেমন ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করতে পারে, অন্যদিকে তা অপচয়ের গণ্ডিতেও পড়ে।

৪. যে সমস্ত প্রসাধনী হালাল ও পবিত্র উপাদান দিয়ে তৈরি যেমন সাধারণ ক্রিম, লিপস্টিক ইত্যাদি সেগুলোর ব্যবহার বৈধ। তবে এগুলোর উপকরণে কোনো হারাম বা নাপাক কিছু মেশানো রয়েছে বলে নিশ্চিতভাবে জানা গেলে তা ব্যবহার করা জায়েজ হবে না।

আরও পড়ুন

৫. সাজসামগ্রীতে ব্যবহৃত অ্যালকোহল যদি আঙুর বা কিসমিসের নির্যাস থেকে তৈরি না হয়, তবে ইমাম আবু হানিফার (রহ.) মত অনুযায়ী তা ব্যবহার করা জায়েজ। পক্ষান্তরে, অ্যালকোহল যদি আঙুর বা কিসমিসের তৈরি হয়, তবে তা সামান্য পরিমাণেও ব্যবহার করা জায়েজ হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাকনেটে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

১

‘না হলো যাওয়া, না হলো দেখা’—তন্দ্রাবিলাসে পরীমণির শরৎ

২

আল্লাহর দেওয়া গায়ের রং পরিবর্তন করতে চাওয়া কি পাপ?

৩

সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

৪

প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির কেন আলোচনায়?

৫

চট্টগ্রামে পটিয়ায় স্কুলের জানালা কেটে আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি

৬