ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৪ পিএম

জাকির নায়েকের সঙ্গে আজহারীর সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’

জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’

মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দাঈ ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সাক্ষাৎ শেষে বিদায়বেলায় আজহারীকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিয়েছেন জাকির নায়েক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। একই পোস্টে জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন তিনি। পোস্টে আজহারী লেখেন, ‘‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন।’’

 

সাক্ষাতের বিস্তারিত বিষয়বস্তু নিয়ে পোস্টে কিছু জানাননি আজহারী। তবে পোস্টের শেষাংশে বিশ্বের সব দাঈর নিরাপত্তার জন্য দোয়া করেন তিনি। আজহারী লেখেন, ‘দুনিয়ার সব দাঈদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’

আরও পড়ুন

প্রকাশিত ছবিতে আজহারী ও জাকির নায়েককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় আজহারীর হাতে একটি উপহারের প্যাকেট দেখা যায় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকির নায়েকের সঙ্গে আজহারীর সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’

হোটেল নয়, যেন পুরোনো বগুড়ার এক টুকরো ইতিহাস!

মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে বিলাসিতার কোন ছাপ নেই : শিক্ষামন্ত্রী

আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবো :গণেশ চন্দ্র

প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানি পণ্য জব্দ