ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ
- কর্মস্থল: চট্টগ্রাম
- বয়স: ৬ নভেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে ৪, ৫ ও ৬ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের জন্য ৪৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুনআবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫-৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
মন্তব্য করুন









