নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, খঞ্জনপুর থেকে সাপাহার যাওয়ার পথে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন ওই শিক্ষক।
আরও পড়ুনপরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি উপজেলার সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামে।
মন্তব্য করুন




_medium_1791205924.jpg)

_medium_1791204200.jpg)


