ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৫:০৬ পিএম

শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে ৪ উইকেটে শ্রীলঙ্কার হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করে ১১৯ রান। জবাবে শেষ বলে জয় পেয়েছে লঙ্কানরা। 

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার মাইমুনা নাহের। ৬ বলে ১ রান করেন তিনি। আরেক ওপেনার অচেনা জান্নাতের বাট থেকে আসে ২৪ বলে ১৬ রান। এদিকে রানের খাতায় খুলতে পারেননি বিবি আয়েশা।

চতুর্থ উইকেটে নিশিতা আক্তার নিশিকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন দলনেতা সাদিয়া ইসলাম। নিশি রান আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ২৬ রান। আর মাত্র ২২ বল থেকে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটি খেলেন সাদিয়া। এছাড়া সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ ও কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করেন।

আরও পড়ুন

রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় লঙ্কানরাও। ১০ বলে ৪ রান করেন নেটমি উপেক্ষা। দ্বিতীয় উইকেটে বড় জুটি পায় তারা। মূলত সেখানেই জয়ের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৪৮ রান আসে ওপেনার সাঞ্জানা কাভিন্দির ব্যাট থেকে। এছাড়া বালাসুরিয়া ২১, মানুদি ১১, মাথসারা ৯. সেওমিনি ১০ ও লিমানসা ২ রান করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন নিশিতা আক্তার নিশি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ

১

শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত : প্রধানমন্ত্রী

২

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু

৩

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

৪

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৫

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

৬