বগুড়া জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বগুড়ায় জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত হয়। মহানগরের করতোয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপির সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
সমিতির নব নির্বাচিত সভাপতি এস এম নূর ই আলম সিদ্দিকী পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. এ কে এম মাহবুবর রহমান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া চেম্বার্স এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এসএম আতিকুর রহমান বাদল, এড. নাজমুল হুদা পপন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, ডা: মামুনুর রশীদ মিঠু, সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ সকল নির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন







