ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৪:৪৭ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সড়কে ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে মনিজা খাতুন হাবিবপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন

এ সময় গ্রাম্য সড়কে সংস্কার কাজের জন্য কংক্রিট পরিবহনে নিয়োজিত একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানালে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

১

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুই‌ডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি

৩

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪

কুষ্টিয়া সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

৫

জামিন নামঞ্জুর, কারাগারেই থাকতে হচ্ছে মেজর (অব.) আখতারুজ্জামানকে

৬