ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৪:৪২ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুই‌ডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুই‌ডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

আজ রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন ক‌বির‌কে অভিনন্দন জানান। পাশাপাশি তি‌নি বাংলাদেশ-সুইডেন সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে অভিহিত করেন। তি‌নি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন।

সাক্ষাৎকা‌লে উন্নয়ন সহায়তা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুই‌ডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি

২

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৩

কুষ্টিয়া সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

৪

জামিন নামঞ্জুর, কারাগারেই থাকতে হচ্ছে মেজর (অব.) আখতারুজ্জামানকে

৫

এলপিজির দাম বাড়লো

৬