ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০৫:৪৪ পিএম

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬

কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউপি সদস্য, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও যুবদলের নেতাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

আজ শনিবার (৩ অক্টোবর) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের সৌদিয়াপাড়া স্টেশন মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পূর্বধইর পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী (৭০), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিয়াউর রহমান (৩৫), ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম (৩৭), কোরবানপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন (৩৮), দানু মিয়ার ছেলে আল আমিন (৪৮) ও শাহ জাহানের ছেলে রুবেল (২৮)।

স্থানীয় সূত্র জানায়, কোরবানপুর গ্রামের ৩ ও ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন

শুক্রবার রাতে বাঙ্গরা বাজার থানা থেকে বাড়ি ফেরার পথে জিয়াউর রহমান ও রেজাউল করিমকে মারধরের অভিযোগ ওঠে ৩ নম্বর ওয়ার্ডের লোকজনের বিরুদ্ধে। এর জের ধরে শনিবার সকালে জিয়াউর রহমান ও রেজাউল করিমের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কোরবানপুরের সৌদিয়াপাড়া স্টেশন মোড়ে হামলা চালায়।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান বলেন, 'বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬

১

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

২

শেখ হাসিনাকে ভারতীয় বিমান বা সেনাবাহিনী ভারতে আনেনি: দীনেশ ত্রিবেদী

৩

জুলাই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে: রাশেদ খান

৪

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠকে ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তারা

৫

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টস ভবনে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার

৬