জাকারিয়া খান শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
সাতক্ষীরায় চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়।
আরও পড়ুনএ সময় ওই ব্যক্তি জাকারিয়াকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791021306.jpg)
_medium_1791020799.jpg)





