ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৮:০৮ পিএম

একই সিনেমার তিন গানে অপু আমান

একই সিনেমার তিন গানে অপু আমান

অভি মঈনুদ্দীন ঃ অপু আমান বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। অনেকেই বলে থাকেন অপু ভীষণ ভালো গান গেয়ে থাকেন। কিন্তু তাকে ঠিকঠাক মতো কাজে লাগানো হচ্ছে না। তাকে ঠিকঠাক মতো কাজে লাগানো হলে অপু আমানের আজ যে অবস্থান তার থেকে আরো অনেক উঁচুতে অবস্থান করতেন একজন শিল্পী হিসেবে। তারপরও অনেক যুদ্ধ, সংগ্রামের পর অপুর আজ যে অবস্থান তাও কোনো অংশে কম নয়।

এরইমধ্যে অপু আমান একই সিনেমার তিনটি গান গাইবার সুযোগ পেয়েছেন। আজ সারাদেশব্যাপী মুক্তি পাচ্ছে চিত্রনায়ক ফেরদৌস অভিনীত ২৮ বছর আগে মুক্তিপ্রাপ্ত বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার রিমেক সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’। ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার তিনটি জনপ্রিয় গান হলো ‘একদিন স্বপ্নের দিন’,‘ সোনালী প্রান্তরে’ ও ‘হঠাৎ বৃষ্টি’। এই গানগুলোর কথা ও সুর নচিকেতা চক্রবর্তীর। নতুন করে গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন অপু আমান। তিনটি গানে কন্ঠও দিয়েছেন তিনি। ‘একদিন স্বপ্নের দিন’ গানটিতে অপু আমানের সহশিল্পী অনুপমা মুক্তি। অপু আমান বলেন,‘ শ্রদ্ধেয় হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর কে অনেক অনেক ধন্যবাদ। চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ সহ হাসান ভাইকেও অনেক ধন্যবাদ জানাই। প্রিমিয়ার শো’তে সংগীত পরিচালক ইমন সাহা দাদার সাথে নিজের নামটিও দেখতে পেয়ে অনেক আনন্দিত হয়েছি। এটি আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। প্রিমিয়ারের দিন এত বড় বড় নক্ষত্রের মাঝে নিজেকে একটি অংশ হতে দেখে গর্ব অনুভব করছি।’

আরও পড়ুন

উল্লেখ্য, সিনেমাটি রিমেক করেছেন কামরুজ্জামান। তবে ফেরদৌস-প্রিয়াংকার ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’ নির্মাণের দিক দিয়ে কিংবা অভিনয়ের দিক দিয়ে কোনোভাবেই ‘হঠাৎ বৃষ্টি’কে ছাপিয়ে যেতে পারবে না এটা নিশ্চিত। গানগুলো শ্রোতাদের ভালোলাগতে পারে। কারণ গানগুলোও সময়োপযোগী মিউজিক অ্যারেঞ্জম্যান্টে করা। অপু আমানের গানগুলোর মিউজিক অ্যারেঞ্জম্যান্ট তিনি নিজেই করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই সিনেমার তিন গানে অপু আমান

১

পাবনার বেড়ায় সড়কে গর্ত, সংস্কার না হওয়ায় দুর্ভোগে পৌরবাসী

২

গাইবান্ধার পলাশবাড়ীতে ইউনিয়ন আ’লীগ সভাপতি গ্রেফতার

৩

প্রথমবার প্রিয়দর্শিনী মৌসুমী

৪

রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধনেপাতা ৪শ’ টাকা কেজি 

৬