ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৮:৩৯ পিএম

সিরাজগঞ্জে ভেজাল কসমেটিকস বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে ভেজাল কসমেটিকস বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে নকল ও ভেজাল কসমেটিকস বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৭  হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী শহরের নিউমার্কেট, এসএস রোড ও বাহিরগোলা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে বিদেশি কসমেটিকস পণ্যের লেবেলে আমদানি ও বিএসটিআই ছাড়পত্র না থাকা, পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সুন্দরীতমা কসমেটিকস দোকানের মালিক ওসমানকে পাঁচ হাজার, বুশরা কসমেটিকসের মালিক বোরহান উদ্দিনকে দুই হাজার ও শ্রেয়া কসমেটিকসের মালিক শ্রী লিটন চন্দ্র সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

পরে এলপিজি গ্যাস সিলিন্ডার, ভোজ্যতেল ও নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ভেজাল কসমেটিকস বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১

 ঠাকুরগাঁওয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাবেন ১১ হাজার ৬৪৮ জন

২

জয়পুরহাটে হোটেলে নাশতা করতে গিয়ে শেরপুরের ব্যবসায়ীর ৫ লাখ টাকা উধাও, ক্যাশিয়ারসহ আটক- ৪

৩

গানের মাঝেই আছেন কাজী সোমা

৪

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

৫

কুড়িগ্রামের উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৫ জনকে জরিমানা

৬