ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৪:৫০ পিএম

মিঠামইনে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

মিঠামইনে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির অভিযোগকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো।

বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সকালে সালিশের উদ্যোগ নেন স্থানীয়রা। এতে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিতে ইমামনগর গ্রামে যান। তবে সালিশের আলোচনা শুরুর আগেই গ্রামের সামনের একটি মাঠে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য সালিশে বসতে তিনি ইমামনগর গ্রামে যান। গণ্যমান্য ব্যক্তিদের বসিয়ে রেখেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ থামানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

১

শুটিংয়ে দুর্ঘটনা, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাত ভরুচাকে

২

আগামী ২৪ ঘণ্টায় কোথায় কেমন বৃষ্টি ঝরবে, জানা গেল পূর্বাভাসে

৩

সংবেদনশীল তথ্য অপব্যবহারের অভিযোগে ওপেনএআইয়ের তিন গবেষক বরখাস্ত

৪

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

৫

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

৬