ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৩:১০ পিএম

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে: নিতাই রায় চৌধুরী

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে: নিতাই রায় চৌধুরী

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

আজ শুক্রবার (০২ অক্টোবর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে চিঠিও দেওয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি তা কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ ,পৌর বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাসান খান কিজিল, এছাড়াও পুলিশ বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলা চারটি উপজেলার ৪টি নারী দল ও ৪টি পুরুষ দল সহ মোট আটটি দল অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে: নিতাই রায় চৌধুরী

১

৯ গোলের হারের পর নাইটক্লাবে সাদ-সোহেল, ভাইরাল ছবি ঘিরে আলোচনা

২

বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু

৩

ময়মনসিংহে বাস চাপায় সিএনজির ৭ যাত্রী নিহত

৪

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

৫

গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল: চিফ হুইপ

৬