ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০১:৩০ পিএম

বান্দরবানে সাংগু নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বান্দরবানে সাংগু নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বান্দরবানে সাংগু নদীর স্রোতে ভেসে যাওয়ার দুদিন পর নুরুল আলম (৫২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে সাংগু নদীর বান্দরবান পৌর এলাকার পাইনছড়া মুখ এলাকায় মরদেহটি পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানান, কয়েকদিনের বৃষ্টিতে হঠাৎ সাংগু নদীর পানি বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়ে স্রোত।

গত ৩০ সেপ্টেম্বর রাতে নদী থেকে মোটর দিয়ে পানি তোলার জন্য পাম্পের পাইপ লাগাতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান নুরুল আলম নামে এক শ্রমিক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নদীতে নৌকা নিয়ে অনেক চেষ্টা করেও নিখোঁজ নুরুল আলমকে খুঁজে পাননি।

আরও পড়ুন

পরে বৃহস্পতিবার রাতে বান্দরবান পৌর এলাকার পাইনছড়া মুখ এলাকায় সাংগু নদীর তীরঘেঁষা ঝোপে তার মরদেহ  দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও  পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে সাংগু নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

১

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

২

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

৩

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার

৪

লেবু দীর্ঘদিন সতেজ রাখতে কী করবেন?

৫

বাড়িতে সার মজুদ করে জরিমানা গুনলেন জামায়াত নেতা

৬