মুন্সীগঞ্জে রেললাইনের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৯টা ২৬ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, নিমতলা রেললাইনের পাশে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুনপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় ওই নারী দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। এতে তার বাম পা কেটে যায়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রেললাইন পারাপারের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রেললাইন পার হওয়ার আগে ডানে-বামে ভালোভাবে দেখে নেওয়া, রেললাইনের ওপর অযথা বসে থাকা বা হাঁটাচলা না করা এবং রেললাইনে চলার সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790845596.jpg)
_medium_1790836225.jpg)
_medium_1790834744.jpg)
_medium_1790830680.jpg)


_medium_1790845156.jpg)
_medium_1790844898.jpg)