ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪ পিএম

রংপুরের পীরগাছায় নকল সয়াবিন তেল ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা

রংপুরের পীরগাছায় নকল সয়াবিন তেল ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল সয়াবিন তেল, খালি বোতল, তেল তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মশিউর রহমানকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় অভিযুক্তের দোতলা বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন। এ সময় জব্দকৃত কিছু মালামাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, ভোক্তা অধিকার ও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় নকল সয়াবিন তেল ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা

১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস

২

নওগাঁ শহরে নারীর কানের দুল ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার ৩

৩

নাটোরের লালপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

৪

২৩৪ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ, এইচএসসি পাসেই চাকরির সুযোগ

৫

শিল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ

৬