বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে গরুকে গোসল করানোর জন্য বিদ্যুৎচালিত পানির মোটরের সংযোগ দিতে গিয়ে জিহাদ হাসান (২১) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হাসান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির গরুরকে গোসল করানো জন্য পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান জিহাদ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন







