ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫৯ পিএম

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদ

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগ বাতিল ও সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলা আন্দোলন গড়িয়েছে নবম দিনে। টানা আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালনের পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের নীরবতার প্রতীকী প্রতিবাদ হিসেবে চোখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মিছিল করে চুয়েট শিক্ষার্থীরা। 

পাশাপাশি ক্যাম্পাসে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচী। গত নয়দিন ধরে চুয়েটে বন্ধ এ্যাকাডেমিক ও  প্রশাসনিক সব কার্যক্রম। শিক্ষার্থীদের দাবির সাথে সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছে চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও। চুয়েট শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা, সদ্য সাবেক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেনা। 

আরও পড়ুন

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদ

১

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)  ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭’-বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

২

কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজার হোটেল থেকে উদ্ধার

৩

আজ জাতীয় কন্যা শিশু দিবস  

৪

মুন্সিগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

৫

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

৬