টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’ -এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ডিআইইউ বৈশ্বিকভাবে ৮০১–১০০০ অবস্থানের ব্যান্ডে রয়েছে। একই বৈশ্বিক ব্যান্ডে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় থাকলেও মোট ওয়েটেড স্কোর-এর ভিত্তিতে ডিআইইউ বাংলাদেশে প্রথম অবস্থানে রয়েছে।
এবারের র্যাংকিংয়ে গবেষণার মানের সূচকে ডিআইইউ বিশ্বে ২৯৪তম অবস্থান অর্জন করেছে। র্যাংকিংয়ের বিভিন্ন সূচকে গবেষণার মান, গবেষণা পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, শিক্ষাদান এবং শিল্পের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
ডিআইইউর পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম শক্তিশালী করা, আন্তর্জাতিক একাডেমিক অংশীদারত্ব বাড়ানো, শিক্ষাদান ও শিখন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনে দীর্ঘমেয়াদি কাজের প্রতিফলন।
এর আগে চলতি বছর টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাটিংস ২০২৬ -এ ১,৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ বিশ্বে ৮৭তম এবং বাংলাদেশে ১ম স্থান অর্জন করে। এছাড়া টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস বাই সাবজেক্ট ২০২৬-এ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্সেস এবং মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়ে ডিআইইউ বৈশ্বিকভাবে স্বীকৃতি পেয়েছে ।
আরও পড়ুনডিআইইউর পক্ষ থেকে জানানো হয়, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭-এ এ অবস্থান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে চলমান কাজকে আরও এগিয়ে নিতে উৎসাহিত করবে।
Link: https://www.timeshighereducation.com/world-university-rankings/latest/world-ranking
মন্তব্য করুন

_medium_1790688323.jpg)





_medium_1790765007.jpg)
_medium_1790764671.jpg)
_medium_1790763559.jpg)