ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৮ পিএম

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ বহর : ইরান

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ বহর : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে এতদিন যেসব মার্কিন যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াত, সেগুলো দূরে সরে যাচ্ছে। ইতোমধ্যে প্রণালির মুখ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজগুলো।

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনালে হোসেনইন মোহেব্বি গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর পুরো হরমুজ প্রণালি এবং প্রণালির আশপাশে নিয়মিত ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াত। কিন্তু সম্প্রতি এই কৌশলগত বাণিজ্যিক জলপথে কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে একটিও মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নেই। 

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো প্রণালির মুখ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান হুমকিগুলো আসলে একটি দৃশ্যমান পরাজয়কে বিজয় হিসেবে তুলে ধরারই অপচেষ্টা মাত্র; তিনি আরও যুক্তি দেন যে, দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও সাংগঠনিক কাঠামো মার্কিন সামরিক বাহিনীর নেই। 

আরও পড়ুন

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটন পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিকে যখন ইরান বার বার চ্যালেঞ্জ করে যাচ্ছে, ঠিক সে সময়েই এ বিবৃতি দিলেন আইআরজিসির মুখপাত্র। সূত্র : এএফপি, জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ বহর : ইরান

১

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে আগুন

২

নেতানিয়াহুর সফর নিয়ে মধ্যপ্রাচ্যকে সতর্ক করল ইরান

৩

নওগাঁয় চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে বাস শ্রমিকরা

৪

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য তাড়াহুড়োর প্রয়োজন নেই : ভারতীয় হাইকমিশনার

৫

সহজ প্রতিপক্ষের বিপক্ষে স্বস্তির জয় ইংল্যান্ডের

৬