ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ পিএম

জয়পুরহাটের কালাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাটের কালাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের কালাই প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মুল ফটকের সামনে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের ওপর অর্তকিত হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি তানভিরুল ইসলাম রিগান, কালাই টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, মাত্রাই মডেল কলেজের প্রভাষক আমানুউল্লা তালুকদার, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমএজি নাফসি তালুকদার, কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম, সাধারণ সম্পাদক এম এ করিম, সাংবাদিক এটিএম সেলিম সরোয়ার শিপনসহ অন্যরা।

আরও পড়ুন

উপস্থিত ছিলেন, সাংবাদিক রাব্বিউল হাসান রমি, রবিউল ইসলাম আকন্দ, সউদ তালুকদার, রনি আকন্দ, মতলুব হোসেন, মোকারম হোসাইন, আব্দুর রাজ্জাক, তারিকুল ইসলাম তালুকদার রাসেলসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আব্দুল বাতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১

বগুড়ার ধুনটে ডাকবাংলোর ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২

বগুড়ার নন্দীগ্রামে কৃষকদলের বিক্ষোভ মিছিল

৩

বগুড়ায় হেরোইনসহ নারী গ্রেফতার

৪

বগুড়ায় নেশা জাতীয় এস্কাফ ও ফেয়ারডিলসহ গ্রেফতার ২

৫

বগুড়ায় শজিমেক ও হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

৬