বগুড়ায় আইনজীবীদের জেলা ও দায়রা জজ আদালত বর্জন অব্যাহত
কোর্ট রিপোর্টার : বগুড়ায় জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে আইনজীবীদের আদালত বর্জন সিদ্ধান্ত অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৫ম দিনেরমত নবযোগদানকৃত জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামান এজলাসে বসলে আদালত বর্জনকারী বারের সদস্য আইনজীবীরা আদালত না করার জন্য নতুন জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামানকে অনুরোধ জানান।
এসময় বিচারক আইনজীবীদের উদ্দেশ্যে বলেন কেউ মামলা শুনানী করতে ইচ্ছুক হলে বা শুনানী করতে চাইলে শুনানী করতে পরেন।
আরও পড়ুনএসময় আদালত বর্জনের সমর্থনে এজলাসে আসা আইনজীবীরা আদালতের বিচারককে বলেন তারা কেউ আদালতের শুনানীতে করবেন না এবং এই আদালত বর্জনের সিদ্ধান্ত অব্যাহত রয়েছে। তখন জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামান এজলাস থেকে নেমে যান। এসময় বিপুল সংখ্যক পুলিশ ও ডিবি পুলিশ আদালতে উপস্থিত ছিলো।
মন্তব্য করুন







