ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০০ পিএম

পাবনার বেড়ায় নকল দুধ তৈরি লাখ টাকা জরিমানা

পাবনার বেড়ায় নকল দুধ তৈরি লাখ টাকা জরিমানা

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার পেচাকোলা ঘাট এলাকায় উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে নকল দুধ ও তা তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নকল দুধ উৎপাদনে সহযোগিতার দায়ে উত্তম ঘোষের স্ত্রী পলি ঘোষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যার পর থেকে পেচাকোলা ঘাট এলাকায় অবস্থান নিয়ে নজরদারি করা হয়। পরে উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়িতে বড় আকৃতির ডেগে তৈরি করা নকল দুধ পাওয়া যায়।

একই সাথে নকল দুধ তৈরিতে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ, ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। অভিযানের সময় নকল দুধ উৎপাদনের মূলহোতা হিসেবে অভিযুক্ত উত্তম ঘোষকে বাড়িতে পাওয়া যায়নি।

আরও পড়ুন

তবে তার স্ত্রী পলি ঘোষকে ঘটনাস্থলে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার স্বামীর সাথে নিয়মিত নকল দুধ উৎপাদনের কাজে সহযোগিতা করার কথা স্বীকার করেন।

এ বিষয়ে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মাইয়িশা বলেন, নকল ও ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় নকল দুধ তৈরি লাখ টাকা জরিমানা

১

ঢাবিতে পোনামাছ অবমুক্ত করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২

যেভাবে ডিবির হাতে ধরা পড়লেন বগুড়া স্বেচ্ছাসেবক লীগ নেতারা

৩

এমটিবি প্রিভিলেজ গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি-এর সাথে এমটিবি-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

৪

বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

৫

জনতা ব্যাংক পিএলসি’র ৯০৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

৬