সিরাজগঞ্জের তাড়াশে সার সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে রোপা-আমনের ভরা মৌসুমে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে কৃষকদের। সার নেই নাটক সাজিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তাড়াশে ১ হাজার ৫ হেক্টর জমিতে রোপা-আমন ধানের আবাদ করা হয়েছে। কৃষকদের অভিযোগ, সারের ডিলারদের কাছে গেলে তারা বলেন সার নেই। অথচ টাকা বেশি দিলে কোন না কোনভাবে সার পাওয়া যাচ্ছে। তবে বিক্রিত সারের কোন ক্যাশমেমো তারা দিচ্ছে না।
তাড়াশ সদরের কৃষক রফিকুল ইসলাম তোতা জানান, সরকার নির্ধারিত টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা অথচ কৃষকদের কাছ থেকে নেয়া হচ্ছে ১৯শ’ টাকা। ইউরিয়ার দাম ১০৫০ টাকার অথচ গ্রামের ছোট দোকানগুলোতে গোপনে বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে ১৭শ’ টাকায়। ডিএপি ১ হাজার ৬৮০ টাকায় কিনতে হচ্ছে, ১০৫০ টাকার পটাশ সার কিনতে হচ্ছে ১২৮০টাকা থেকে ১৩শ’ টাকায়।
আরও পড়ুনবেত্রাশীন গ্রামের কৃষক জাকির হোসেন অভিযোগ করে বলেন,আমন রোপন শেষ হয়েছে অনেক আগেই কিন্তু এখন টিএসপি সার মিলছে না কোথাও। তবে বেশি দাম দিলে সার পাওয়া যায়। বাধ্য হয়ে কাটাগাড়ী বাজার থেকে ১৯শ’ টাকা বস্তা দরে সার কিনে জমিতে দিতে হয়েছে। তাড়াশ সদরের মাসুদ এন্টার প্রাইজের বিসিআইসি ডিলার মোকতার হোসেন জানান, বরাদ্দ খুবই কম, যা পাচ্ছি তা দোকানে আসার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা মুঠোফোনে জানান, উপজেলায় কোন সার সংকট নেই। প্রত্যেক ডিলারের কাছে সার রয়েছে। অতিরিক্ত দামে সার বিক্রির কথা বলা হলে তিনি আরও বলেন, সরকারি রেটের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির একটি ক্যাশমেমো দেন, আমি নেব।
মন্তব্য করুন




_medium_1790677297.jpg)
_medium_1790676644.jpg)
_medium_1790675144.jpg)

