জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি : ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও সঠিক তথ্য নিশ্চিতকরণের মাধ্যমে সমাজ থেকে অপতথ্য ও গুজব দূর করা সম্ভব।
আরও পড়ুনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির এবং সাংবাদিক আল মামুন প্রমুখ।
মন্তব্য করুন







