ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৭ পিএম

বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ 

বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ছয় বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রুহুল আমিন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাবা বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রুহুল আমিন উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া চুনাতাপাড়া গ্রামের আলতাফ মুন্সির ছেলে।

থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি নানা আবু তালেবের বাড়িতে থাকতো। গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে সহপাঠীদের সাথে খেলাধুলা করছিল। এসময় রুহুল আমিন তাকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়।

একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে কান্নাকাটি শুরু করে। তখন অভিযুক্ত রুহুল আমিন শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে রুম থেকে বের করে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে নানীকে বিষয়টি জানায়। শিশুটির বাবা-মা উভয়েই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

আরও পড়ুন

খবর পেয়ে তারা গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে এসে শেরপুর থানায় অভিযোগ দাখিল করেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ 

১

বগুড়ায় ৪র্থ দিনেও জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের হট্টগোল

২

বগুড়ায় ফেন্সিডিলকারবারির পাঁচ বছরের জেল

৩

সরকারি দলের প্রশ্রয় ছাড়া এতো বড় অপকর্মের সাহস পেতো না : জামায়াত আমির

৪

বগুড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীন, ৫০ হাজার টাকা জরিমানা 

৫

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৬