বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি আজিজুল কলেজের মেধাবী শিক্ষার্থী বাঁধন নিহত
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের স্টেশন রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সরকারি আজিজুল হক কলেজের মেধাবী শিক্ষার্থী তামজিদ হাসান বাঁধন (২২) নিহত হয়েছেন। তিনি শহরের সবুজবাগ এলাকার জাহিরুল ইসলামের ছেলে এবং দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানার ভাগিনা।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে স্টেশন রোডের পুরান বগুড়া ওয়াপদা গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধন সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং সে রাস্তার ডিভাইডারের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনএদিকে মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার নিজ এলাকা সবুজবাগে শোকের ছায়া নেমে আসে। বাঁধনের মৃত্যুর খবর শুনে বন্ধু-বান্ধব ও সহপাঠীরা তার বাড়িতে ভিড় জমায়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তোলে।
মন্তব্য করুন








