ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৭ পিএম

ফরিদপুরে কষ্টিপাথরের মূর্তিসহ কোটি টাকার মালামাল উদ্ধার

ফরিদপুরে কষ্টিপাথরের মূর্তিসহ কোটি টাকার মালামাল উদ্ধার

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালিবাড়ী মন্দির থেকে চুরি যাওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রুপার অলংকার ও বিভিন্ন পিতলের প্রতিমা উদ্ধার করাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির ছয়দিনের মধ্যে মূল মূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

​গ্রেপ্তার চারজন হলেন- জেলার আলফাডাঙ্গা থানার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তার মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী বাজারের জুয়েলারি ব্যবসায়ী আতিয়ার রহমান।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে পূজা শেষে মন্দির তালাবদ্ধ করে চলে যান সেবায়েত ও মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে মন্দিরে গিয়ে তিনি দেখতে পান তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তি, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রুপার অলংকার ও পিতলের একাধিক প্রতিমা চুরি হয়ে গেছে।

এজাহার অনুযায়ী চুরি হওয়া ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

​মামলার পর এসপি শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর নির্দেশনায় কোতোয়ালি থানা, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপারদের সমন্বয়ে গঠিত দল অনুসন্ধানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ​গ্রেপ্তার সাজেদার দেওয়া তথ্যে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা স্বর্ণ-রুপার গহনা ও ছয়টি পিতলের মূর্তি উদ্ধার করা হয়। পরবর্তীতে সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্যে বোয়ালমারী রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনের মাটির তলদেশ থেকে উদ্ধার করা হয় কষ্টিপাথরের কালীমূর্তিটি। এছাড়া স্থানীয় এক জুয়েলারি দোকান থেকে মূর্তি থেকে চুরিকৃত গলানো স্বর্ণ উদ্ধার করা হয়।

 এসপি জানান, গ্রেপ্তার হওয়া সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টিরও বেশি এবং আল আমিনের বিরুদ্ধে আটটির বেশি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। মামলাটি প্রাথমিক অবস্থায় সূত্রহীন থাকলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে স্বল্পতম সময়ে এই সফলতা পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে কষ্টিপাথরের মূর্তিসহ কোটি টাকার মালামাল উদ্ধার

১

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

২

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার

৩

১৫ বছরের ছোটকাকু, এবার দুই দিনের উৎসব

৪

ঠাকুরগাঁওয়ে দুইদিনে শিশুসহ ৫ জনের মৃত্যু

৫

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে দিনমুজুরের আত্মহত্যা

৬