গাইবান্ধায় গুলি ও ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুরের শিবপুর সড়কের একটি কালভার্টের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন ফোর্স (এসআরবিএফ-১৩)। গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসআরবির একটি প্রশিক্ষিত ইউনিট।
এসআরবি জানায়, বিশেষ গোয়েন্দ সূত্রের ভিত্তিতে শিবপুর এলাকায় তল্লাশি চালিয়ে একটি শপিংব্যাগে কালভার্টের নিচ থেকে এসআরবি’র লোকজন তা উদ্ধার করে। এসময় ২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র থানায় জমা দেয়া হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

_medium_1790433844.jpg)





