ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৩ পিএম

নাটোরের সিংড়ায় ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ জন

নাটোরের সিংড়ায় ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ জন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ঈদগাহের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া দিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ জন

১

রংপুর রেঞ্জে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭১

২

বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী বাইপাস মোড়ে বাসচাপায় পথচারী নিহত

৩

বগুড়ার দুপচাঁচিয়া হাটখোলা কালী, রাস ও শিব মন্দির চত্ত্বরে জলাবদ্ধতা 

৪

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

৫

বগুড়ার ধুনটে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৬