রংপুর রেঞ্জে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭১
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর রেঞ্জের আওতাধীন ৭ জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৭১জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল।
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলায় পরিচালিত পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদকসংক্রান্ত অপরাধে জড়িতসহ মোট ৭১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট জেলা পুলিশ।
রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় মিডিয়া সেলের সূত্র মতে, কুড়িগ্রাম জেলায় ১৮ জন, ঠাকুরগাঁও জেলায় ১০ জন, নীলফামারী জেলায় ৬ জন, পঞ্চগড় জেলায় ৭ জন, লালমনিরহাট জেলায় ৭ জন, রংপুর জেলায় ৯ জন, গাইবান্ধা জেলায় ১৪ জন গ্রেফতার হয়েছে।
আরও পড়ুনরংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ জানান, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রেঞ্জ পুলিশের এ ধরণের সমন্বিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন





_medium_1790334634.jpg)
_medium_1790334279.jpg)
