কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নারী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নারী নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে বাসচাপায় রোকেয়া বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া একই উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের কালাশোনা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পার হওয়ার সময় এশিয়া ট্রান্সপোর্টের একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।তাদের আটকের চেষ্টা চলছে।  নিহত নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184816