ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১ পিএম

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি: আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে আক্কেলপুরের একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও এসআরবির একটি যৌথ টহলদল আক্কেলপুরের বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল চন্দ্র ও কামাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্য—হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মূর্তি পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

আরও পড়ুন

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা। আটককৃত চারজন হলেন—আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), সোনামুখীর জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মন্ডলের ছেলে মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি এবং আটককৃত আসামিদের পরবর্তীসময়ে আইনানুগ ব্যবস্থার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

বগুড়ার দুপচাঁচিয়ার ভূঁইপুর ইরামতি খালের উপর অবশেষে ব্রিজ নির্মাণের অনুমোদন

লালমনিরহাটে ‘মায়ের তরী’র গানের মেলায় নরওয়ের রাষ্ট্রদূত

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে প্রতারক স্বামীর খপ্পড়ে পড়ে সর্বশান্ত প্রবাসী স্ত্রী