বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে ফারুক হোসেন (৩৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ছোট ডেরাহার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় ফারুক নিজ শয়নঘরে গ্যাস ট্যাবলেট খায়। পরে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুননন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন







